আমাদের কথা
হাজিপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়
অত্র এলাকার একমাত্র শিক্ষার আলো প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ-১০ম শ্রেণিতে (মানবিক বিভাগ,বিজ্ঞান বিভাগ ও বাণিজ্য বিভাগ) প্রায় ৭০০ ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে। প্রতি বছর পাবলিক পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে উপজেলার অন্যতম স্থান ধরে রেখেছে। এক ঝাক তরুন, সুদক্ষ, প্রশিক্ষিতও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা শেণি কার্যক্রম পরিচালনা করা হয়।
এই বিদ্যালয় থেকে অধ্যয়নকারী অনেক শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক সহ সরকারী বা বেসরকারি বিভিন্ন উচ্চপদস্থ পদে অধিষ্ঠ হয়ে দেশ বিদেশে সুনাম ছড়াচ্ছে।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সহযোগিতা ও সরকারের নীতিনির্ধারণী অনুসারে বিদ্যালয়টি যুগ যুগ ধরে দেশের উন্নয়নে কাজ করে যাবে।
সংক্ষিপ্ত ইতিহাস
১৯২৮ সালে সমাজের সুনাগরিকদের মাধ্যমে অত্র বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
লক্ষ্য ও উদ্দেশ্য
হাজিপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে সহায়তা এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম আলোকিত মানুষ তৈরি করতে সকলের জন্য উপলব্ধ শিক্ষাগত সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।